২৯ মে, ২০২৪ ০৪:০০ পিএম

ময়মনসিংহ মেডিকেলে পারকিনসন্স ডিজিজের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা

ময়মনসিংহ মেডিকেলে পারকিনসন্স ডিজিজের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা
রোগীর শরীরে অ্যাপোমরফিন ইনজেকশন প্রয়োগ করেন ডা: শুভ্রাংশু ব্যানার্জি।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রথমবারের মতো পারকিনসন্স ডিজিজের চিকিৎসায় অ্যাপোমরফিন ইনজেকশন প্রয়োগ করা হয়েছে।

সোমবার (২৭ মে) মেডিকেলের নিউরোলজি বিভাগের এক রোগীর শরীরে এ ইনজেকশন প্রয়োগ করা হয়। বর্তমানে রোগী সুস্থ ও ভালো আছেন।

মেডিকেলের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য ও সহযোগী অধ্যাপক ডা. উত্তম কুমার সরকারের উপস্থিতিতে অ্যাপোমরফিন ইনজেকশন প্রয়োগ করেন নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্টার ডা. শুভ্রাংশু ব্যানার্জি। এ কাজে সহযোগী হিসেবে ছিলেন একই বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন।

জানা গেছে, পারকিনসন্স ডিজিজ মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ। পৃথিবীব্যাপী মধ্যবয়সী রোগীদের কাঁপুনি ও স্থবিরতার অন্যতম কারণ পারকিনসন্স ডিজিজ। এই রোগের জটিলতম পর্যায়ের একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি অ্যাপোমরফিন ইনজেকশন। এতদিন এটি ময়মনসিংহ বিভাগের রোগীদের ধরাছোঁয়ার বাইরে ছিল। এ রোগীদের চিকিৎসা আসতে হতো ঢাকায়, এখন থেকে ময়মনসিংহ মেডিকেলেই পারকিনসন্স ডিজিজের চিকিৎসা করা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক