বিএসএমএমইউতে অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং শুরু জুলাইয়ে
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে জুলাইয়ে। আগামী ৩০ মে থেকে ১২ জুনের মধ্যে প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মে) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জিএম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধীনে জুলাই হতে ১ বছর মেয়াদি ‘স্ট্রোক ও নিউরো ইন্টারভেনশন ফেলোশিপ প্রোগ্রাম’ শীর্ষক অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদন আহ্বান করা যাচ্ছে।’
এতে আরো বলা হয়েছে, নিউরোলজি বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ৩০ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর।
কোর্সটিকে ‘সার্বক্ষণিক’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রার্থীদের সার্বক্ষণিকভাবে নিউরোলজি বিভাগের সাথে সংযুক্ত থাকতে হবে।’
এ ছাড়া কোর্স ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা। যা নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। কোর্স শুরুর সময় নিউরোলজি বিভাগের অ্যাকাউন্টে Caution Money হিসাবে জমা দিতে হবে আরো ১০ হাজার টাকা। আবেদনপত্রের ফরম সংগ্রহের সময়ও ফরম ফি বাবদ আরো ২০০ টাকা দিতে হবে।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫