০৯ মে, ২০২৪ ০৪:২৪ পিএম

রামেকে মেডিসিন ক্লাবের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রামেকে মেডিসিন ক্লাবের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) মেডিসিন ক্লাবের পক্ষ থেকে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) রামেক মেডিসিন ক্লাব ইউনিটের সহযোগিতায় মেডিসিন ক্লাবের (২০২৩-২৪) কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী। বিশেষ অতিথি ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ ও রামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ সরকার। এতে প্রধান বক্তা ছিলেন রামেকহার ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মো. ফাতেহ-উল-ইসলাম। 

বিশেষ বক্তা ছিলেন রামেকের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজিয়া নুসরাত রিয়া, মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রুবায়েত জাহান তানজিদ ইমন ও সাধারণ সম্পাদক রিদওয়ান হোসেন। সভাপতিত্ব করেন মেডিসিন ক্লাব রামেক ইউনিটের সভাপতি সুমিত কুমার বিশ্বাস। 

সেমিনারে থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন দিক আলোকপাত করা হয়। এছাড়াও থ্যালাসেমিয়া সম্পর্কিত মেডিসিন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়। ভবিষ্যতে থ্যালাসেমিয়া নিয়ে কিভাবে বড় পরিসরে জনসচেতনতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। সেমিনার শেষে একটি র‍্যালির আয়োজন করা হয়।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিসিন ক্লাব
  এই বিভাগের সর্বাধিক পঠিত