২২ জুন, ২০২৪ ০২:৫৬ পিএম

ভোলার প্রত্যন্ত অঞ্চলে মেডিসিন ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

ভোলার প্রত্যন্ত অঞ্চলে মেডিসিন ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের একমাত্র দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত অঞ্চল চর কুকরি মুকরি ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করেছে মেডিসিন ক্লাব।

গত ১৪ জুন (শুক্রবার) ঈদ-উল-আজহা উপলক্ষে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চর পাতিলা গ্রামের ২ টি ওয়ার্ডের মোট ৪০টির অধিক পরিবারে এ সামগ্র বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব রিদওয়ান হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ, দপ্তর সম্পাদক লাবিব হাসান আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য পাল ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম ইসলাম নায়েম।

এছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব শের-ই-বাংলা মেডিকেল ইউনিটের আতিকুর রহমান শাকিল,শুভ মন্ডল ও নাইমুল ইসলাম অন্তর, মেডিসিন ক্লাব পাবনা মেডিকেল কলেজ ইউনিটের মো. বেল্লাল ও চর কুকরি মুকরি ইউনিয়নের ফরেস্ট অফিসার এইচ এম শাহীন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিসিন ক্লাব
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক