০১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:০২ পিএম

মেডিসিন ক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেডিসিন ক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার উত্তরায় মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার উত্তরায় মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. খন্দকার রাহাত হোসেন, ডা. অনিমেষ বিশ্বাস অপু ও ডা. তাপস কুমার দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফয়সাল মাহমুদ প্রমিজ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংকন বনিক জয়সহ বিভিন্ন মেডিকেল কলেজ ইউনিটের নেতা-কর্মীরা।

মেডিসিন ক্লাবের গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে রয়েছে, থ্যালাসেমিয়া প্রজেক্ট, নিরাপদ রক্তসঞ্চালন কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ভ্যাক্সিনেশন, স্কুল হেলথ, স্বাস্থ্য সচেতনতা, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ কর্মসূচি ইত্যাদি।

সংগঠনটি জানিয়েছে, করোনা মহামারীতে মেডিসিন ক্লাব নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রায় সাড়ে ৯ হাজার অসহায় পরিবারকে খাদ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্মরত ফ্রন্টলাইনার চিকিৎসকদের জন্য বিনামূল্যে বাস পরিসেবা চালু করেছিল মেডিসিন ক্লাব। 

মানবতার সেবায় মেডিসিন ক্লাবের এই গৌরবময় পথচলা হয়ে উঠুক আরো রঙিন, প্রাণবন্ত এবং তারুণ্যের উচ্ছলতায় দৃপ্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের লাইব্রেরিতে একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে গড়ে উঠেছিল সংগঠনটি। বর্তমানে সারাদেশের মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টের সমন্বয়ে ৩২টি ইউনিটের এক বিশাল মেডিসিন ক্লাব। এরই মধ্যে গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী সকল ইউনিটগুলোতে মেডিসিন ক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক