০১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৪ পিএম

ঢাকায় প্রথম ডোজে সিনোভ্যাক, বুস্টারে মডার্না-অ্যাস্ট্রাজেনেকার টিকা

ঢাকায় প্রথম ডোজে সিনোভ্যাক, বুস্টারে মডার্না-অ্যাস্ট্রাজেনেকার টিকা
আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান ও কেন্দ্রে করোনার টিকার প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক এবং বুস্টার ডোজ হিসেবে মডার্না/অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের বিষয়ের আলোকে আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যক্রমের আওতাধীন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট, সরকারি হাসপাতাল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সকল ভ্যাক্সিনেশন কেন্দ্রসমূহ প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক এবং বুস্টার ডোজ হিসেবে মর্ডানা/অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে জরুরিভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে পত্রটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সদয় অবগতির জন্য মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, ইনস্টিটিউট ও সরকারি হাসপাতালের পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা জেলার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক