সড়ক দুর্ঘটনায় বাবা-মামিসহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম ও তাঁর বাবাসহ পরিবারের তিনজন মারা গেছেন। আজ শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জহিরুল ইসলামের চাচাতো ভাই ইয়াসিন আরাফাত।
জানা গেছে, শুক্রবার (৩ মে) দিবাগত রাত ২টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের হাইওয়েতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মেডিকেল শিক্ষার্থী জহিরুল ইসলাম, তার বাবা হোসেন আলী বেপারী, মামি রাহেলা বেগম।
তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামে। এ ঘটনায় আহতরা হলেন, জহিরুলের চাচাতো ভাই নজরুল ইসলাম এবং প্রাইভেটকার চালক ইব্রাহিম খলিল সুজন।
এসব তথ্য নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, রাত দেড়টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম, তার বাবা আলমগীর হোসেনসহ ৩ জন।
পরে চালকসহ আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান দমকল বাহিনীর সদস্যরা।
জানা গেছে, জহিরুল ইসলাম ঢাকা ন্যাশনাল মেডিকেলের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি এমবিবিএস শেষ বর্ষে অধ্যয়নরত ছিলেন।
এসএইচ/এএনএম
-
০৩ এপ্রিল, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অক্টোবর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
০২ জুন, ২০২৫
কোভিড পরবর্তী ফুসফুস জটিলতা
ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪