০৪ মে, ২০২৪ ১০:০৫ এএম

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা ১১তম

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা ১১তম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বায়ুদূষণের শীর্ষে রয়েছে আজ শনিবার (৪ মে) ভারতের দিল্লি। তবে দূষণমাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান ১১তম। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৭৬ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

এর পরে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং এই শহরটির স্কোর ২০৯ অর্থাৎ সেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এই শহরটির স্কোর ১৮০ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, চীনের বেইজিং রয়েছে দূষণের শীর্ষে থাকা ১০টি শহরের মধ্যে।

রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে। এই শহরের স্কোর ১১৮ অর্থাৎ এখানকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বায়ুদূষণ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক