০৪ মে, ২০২৪ ০২:০৩ পিএম
ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ফিলিপাইনে মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিআইভিএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলাংয়ের সাগরতীর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণপূর্বে সমুদ্রের তলদেশের ৮ কিলোমিটার গভীরে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অবস্থান পরিবর্তন এই ভূমিকম্পের প্রধান কারণ। একই কারণে নিকট ভবিষ্যতে এ অঞ্চলে ফের ভূমিকম্প দেখা দিতে পারে বলে সতর্কবার্তাও দিয়েছে পিভিআইএস।
ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ফিলিপাইন
-
১৮ জুলাই, ২০২৬
-
০৪ মে, ২০২৪
-
১৮ নভেম্বর, ২০২৩
-
১৭ নভেম্বর, ২০২৩
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৬ নভেম্বর, ২০২২
-
২৭ জুলাই, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সংসদে সমাজ কল্যাণমন্ত্রী
পোশাকশিল্পের পর ওষুধের কাঁচামাল হতে পারে বৈদেশিক মুদ্রার নতুন উৎস
সংসদে সমাজ কল্যাণমন্ত্রী
পোশাকশিল্পের পর ওষুধের কাঁচামাল হতে পারে বৈদেশিক মুদ্রার নতুন উৎস
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
এই বিভাগের সর্বাধিক পঠিত