১৭ নভেম্বর, ২০২৩ ০৫:৫৬ পিএম

ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল বলে জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

মেডিভয়েস রিপোর্ট: ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আজ শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভুত হয় বলে জানিয়েছে বার্তসংস্থা রয়টার্স।

ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল বলে জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর এর উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে। তবে ভুমিকম্প পরবর্তী কোনো সুনামি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

শক্তিশালী এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। আর এটির আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিসমোলজি এজেন্সির পরিচালক তেরেসিটো বাকলকল জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা ধ্বংসাত্মক ছিল। তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তবে দেশটির দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও উপস্থাপক লেনি আরানেগো জানয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে তার অফিস ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে ও অফিসের ডেস্ক থেকে বেশ কয়েকটি কম্পিউটার মেঝেতে পড়ে ভেঙে গেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

এসএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভূমিকম্প
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও