০৭ এপ্রিল, ২০২৪ ১২:২৭ পিএম

অফিস চলাকালীন প্রাইভেট প্র্যাক্টিসে পাওয়া গেলে ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অফিস চলাকালীন প্রাইভেট প্র্যাক্টিসে পাওয়া গেলে ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডা. রোকেয়া সুলতানা।

মেডিভয়েস রিপোর্ট: অফিস টাইমে কোনো চিকিৎসককে ল্যাবে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবন চত্বরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ডাক্তাররা অনেক সময় অফিস টাইমে নিজের প্রাইভেট চেম্বারে যান। এই কাজটা আপনারা করবেন না। মন্ত্রী মহোদয় ও আমি চেষ্টা করব ঈদের পরে ঝটিকা সফরে বের হতে। সেসময় কাউকে ল্যাবে পেলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন শুধু স্বাস্থ্য সংশ্লিষ্ট ডাক্তার-নার্সদের জন্য না, এটি রোগীদের জন্যও একটি প্রণয়ন করা হয়েছে। যারা চিকিৎসা নিতে আসবে এবং যারা দেবে এই দুই পক্ষের সুরক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য বিভাগে কখনই পিছিয়ে থাকব না। আমাদের এই হাসপাতালে যে জনবল আছে, সেটি তৈরি করতে হবে। সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে জনবল অবশ্যই দিতে পারব। এই দেশকে সুন্দর করার জন্য, দারিদ্র্যমুক্ত করার জন্য, বাধা মুক্ত করার জন্য, ব্যাধি মুক্ত করার জন্য, শঙ্কামুক্ত করার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। উনার আশাকে আমরা সফল করব।’

এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. তুলসী চন্দ্র রায় প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেনারেল হাসপাতালের ফটো থেরাপি সেন্টার চালু করার জন্য তিনটি মেশিন উপহার দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক