০৪ এপ্রিল, ২০২৪ ০৩:২৩ পিএম

ইন্টার্নদের ভাতা ২০ হাজার হচ্ছে, নতুন অর্থ বছরে কার্যকর

ইন্টার্নদের ভাতা ২০ হাজার হচ্ছে, নতুন অর্থ বছরে কার্যকর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ঢাকায় কর্মরত ইন্টার্ন চিকিৎসক নেতারা।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশের সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করা হচ্ছে। তা নতুন ২০২৪-২০২৫ অর্থ বছর থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করার পর এসব তথ্য মেডিভয়েসকে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সাধারণ সম্পাদক ডা. সাদেকুল ইসলাম।

জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার (স্বাস্থ্যমন্ত্রী) বলেছেন, তোমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। তোমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জাবের মো. আব্দুল্লাহ,  সাধারণ সম্পাদক ডা. মাহামুদুল হাসান ইউসুফ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. তাহমিন ইনতিসার শাফিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাসুমুল হাসান আলিফসহ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক