১৭ মার্চ, ২০২৪ ০৪:৩৪ পিএম

ফার্স্ট প্রফে দিনাজপুর মেডিকেলের অকৃতকার্যদের মধ্যে ৫১ শিক্ষার্থীই এনাটমিতে

ফার্স্ট প্রফে দিনাজপুর মেডিকেলের অকৃতকার্যদের মধ্যে ৫১ শিক্ষার্থীই এনাটমিতে
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৫৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ৫১ জন শিক্ষার্থী-ই এনাটমিতে অকৃতকার্য হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রামেবির অধিভুক্ত বড় মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। স্বনামধন্য এই মেডিকেল থেকে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় (মে-২০২৩, নতুন কারিকুলাম) অংশগ্রহণ করেন মোট ১৬৯ জন শিক্ষার্থী, এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১১৬ জন, আর অকৃতকার্য হয়েছেন ৫৩ জন শিক্ষার্থী। তবে এরমধ্যে কোনো শিক্ষার্থী অনার্স মার্ক পাননি।

দিনাজপুর মেডিকেলের অকৃতকার্য ৫৩ জনের মধ্যে এনাটমিতে ৫১ জন, ফিজিওলজিতে চারজন, বায়োকেমিস্ট্রিতে ৯ জন শিক্ষার্থী। এরমধ্যে এনাটমিসহ বায়োকেমিস্ট্রিতে ৮ জন, এনাটমিসহ ফিজিওলজিতে তিনজন, শুধু বায়োকেমিস্ট্রিতে একজন আর ফিজিওলজিতে একজন। আর এনাটমি, বায়োকেমিস্ট্রি ও ফিজিওলজি তিন বিষয়েই অকৃতকার্য শিক্ষার্থী দুইজন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : দিনাজপুর মেডিকেল
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক