১১ জুলাই, ২০২৪ ০৪:৩৭ পিএম

দিনাজপুর মেডিকেল হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. শ্যামলী সাহা

দিনাজপুর মেডিকেল হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. শ্যামলী সাহা
ডা. শ্যামলী সাহা।

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শ্যামলী সাহা।

বুধবার (১০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে (ডা. শ্যামলী সাহা) তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : দিনাজপুর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক