০৫ মার্চ, ২০২৪ ১২:২১ পিএম

গ্রামে উন্নত হলে চিকিৎসা অনেক দূর এগিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামে উন্নত হলে চিকিৎসা অনেক দূর এগিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: তরুণ চিকিৎসকদের গ্রামে ও ঢাকার বাইরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ নিউরোলজিস্ট সোসাইটি আয়োজিত সেমিনারে তিনি তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করতে পারলে দেশের চিকিৎসাসেবা অনেক দূর এগিয়ে যাবে। এখন একটাই স্বপ্ন, চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া।

ডা. সামন্ত লাল সেন বলেন, যেসব চিকিৎসক প্রান্তিক অঞ্চলে কর্মরত থাকবেন তাদের সুরক্ষা ও অগ্রাধিকার দিয়ে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় কতদিন তিনি প্রান্তিক অঞ্চলে থাকবেন, ট্রেনিং, প্রমোশনসহ সব সুযোগসুবিধা উল্লেখ করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের মহাপরিচালক টিটো মিঞাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিউরোলজিস্ট সোসাইটি
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক