২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:১০ পিএম

ডা. গুণময় পোদ্দারের মৃত্যুতে স্বাস্থ্যের মহাপরিচালকের শোক

ডা. গুণময় পোদ্দারের মৃত্যুতে স্বাস্থ্যের মহাপরিচালকের শোক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম এ শোক জানান।

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. গুণময় পোদ্দারের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে অধিদপ্তরের পক্ষ থেকে এ শোক জানানো হয়েছে।

শোকবার্তায় বলা হয়েছে, ‘গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার ২১ ফেব্রুয়ারি রাত ৯.১৫ মিনিটে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ১ মাস ২১ দিন। তিনি ২৪ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন।’

এতে আরও আরও বলা হয়, ‘মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ১ ভাই, ১ বোন, স্ত্রী ও ১২ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান এবং অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকলস্তরের কর্মকর্তা কর্মচারি শোকাভিভূত। আমরা পরলোকগত ডা. গুনময় পোদ্দারের বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক