২৮ জানুয়ারী, ২০২৪ ১১:০৩ এএম

গ্লকোমা সোসাইটির সভাপতি জাকিয়া সুলতানা, সম্পাদক সিদ্দিকুর রহমান

গ্লকোমা সোসাইটির সভাপতি জাকিয়া সুলতানা, সম্পাদক সিদ্দিকুর রহমান
সভাপতি অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা শহীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমান। (বাঁ থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ গ্লকোমা সোসাইটির ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা শহীদ। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ভিশন আই হসপিটালের ডাইরেক্টর অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমান।

পূর্বের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. শফিকুর রহমান ও এডভাইজারগণ তাদের মূল্যবান মতামত দিয়ে নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় এপিএওর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আভা হোসেন উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানান।

আজ রোববার রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. রুহি মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. শাহনাজ বেগম, সাইন্টিফিক সেক্রেটারি ডা. রাশিদুল হাসান,সাংগঠনিক সেক্রেটারি ডা. বিপুল কুমার দে সরকার, দপ্তর সম্পাদক ডা. মেহেজাবিন হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শামস মোহাম্মদ নোমান ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডা. হারুন উর রশিদ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়াও ১৪ জন কার্যনিবাহী সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন—ডা. মো. কামরুল ইসলাম খান, অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. মো. মোশারফ হোসেন, ডা. শফিউল ইসলাম প্রধান, অধ্যাপক ডা. আবুল বাশার শেখ, অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, অধ্যাপক ডা. মুনির হোসেন, ডা. সালমা পারভীন, অধ্যাপক ডা. এম হাফিজুর রহমান, ডা. এম এ করিম, ডা. আশরাফুল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ জাফরুল হাসান, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ডা. মোহাম্মদ মনির হোসেন ও ডা. এস এম রেজওয়ান রাজু।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত