১৩ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৭ এএম

স্বাস্থ্য অধিদপ্তরে ৬ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

স্বাস্থ্য অধিদপ্তরে ৬ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে জিএফএটিএম ফান্ডেড ছয় ধরনের পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। 

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে জিএফএটিএম ফান্ডেড পদসমূহে (অস্থায়ীভাবে) জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৬ নভেম্বর ২০২৩ তারিখের স্মারক নং অধি/রোনি/জনবল/২০২৩/৩১২১ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীগণ সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। 

ফলাফলে সাইট ইঞ্জিনিয়ার ছয়জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার দুইজন, টেকনিশিয়ান ২৯ জন, অপারেটর ১১৬ জন, অ্যাকাউন্ট অফিসার ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) একজন উত্তীর্ণ হয়েছেন। 

শর্তে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে। সেই সঙ্গে প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নিয়োগ কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল কার্যার্থে/জ্ঞাতার্থে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

►ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক