১০ ডিসেম্বর, ২০২৩ ০৩:৪৩ পিএম

‘এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়নি’

‘এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়নি’
অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, ‘আগামী ১৯ ডিসেম্বর আমাদের একটি মিটিং আছে, সার্বিক পরিস্থিতির আলোকে সেখানে সিদ্ধান্ত আসতে পারে।’ ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।

আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে এ কথা জানান তিনি।

ওয়েবসাইটে প্রকাশিত নোটিসই কেবল বিসিপিএসের চূড়ান্ত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, জানুয়ারির পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিসই এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।

বিসিপিএসের সচিব বলেন, ‘এ নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। এখনো তারিখ চূড়ান্ত হয়নি। এফসিপিএস পার্ট-১ পরীক্ষার বিষয়ে আলোচনা হবে। ওই সময়টায় শিক্ষার্থীরা যাতায়াতে নিরাপত্তার আশঙ্কা করছেন। এ ছাড়া আমাদেরও তো নিরাপত্তার চিন্তা আছে। আমরাও ভোটাধিকার প্রয়োগ করবো। কাজেই এ নিয়ে আমরা ভাবছি।’

বিসিপিএস সব সময় শিক্ষার্থীবান্ধব জানিয়ে এই স্বাস্থ্য প্রশাসক বলেন, ‘তাদের সুবিধার দিকটি অবশ্যই আমাদের কাছে বিবেচ্য। আগামী ১৯ ডিসেম্বর আমাদের একটি মিটিং আছে, সার্বিক পরিস্থিতির আলোকে সেখানে সিদ্ধান্ত আসতে পারে।’

‘তবে অন্যবারের মতোই এফসিপিএস পার্ট-২ ও এমসিপিএসসহ অন্যান্য পরীক্ষা ১-২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে আপাতত কোনো সমস্যা দেখছি না আমরা’—যোগ করেন অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) নিয়ম অনুযায়ী, ১ ও ২ জানুয়ারি এফসিপিএস পার্ট-২ এবং ৩-৫ জানুয়ারি পার্ট-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এ বছর ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা থাকায় পরীক্ষা দিয়ে গন্তব্যে ফেরা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন নবীন চিকিৎরা। এ অবস্থায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস পার্ট-১
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত