২৭ নভেম্বর, ২০২৩ ০৬:২৯ পিএম

সিলেটে অত‍্যাধুনিক রিকন্সট্রাক্টিভ সার্জারি শুরু

সিলেটে অত‍্যাধুনিক রিকন্সট্রাক্টিভ সার্জারি শুরু
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ম‍্যাক্সিলোফেসিয়াল সার্জারি, ই এন টি ও প্লাস্টিক সার্জারির সমন্বিত উদ‍্যোগে মুখের ক‍্যান্সারের অত‍্যাধুনিক রিকন্সট্রাক্টিভ সার্জারি শুরু হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) রোগীর মুখের ক‍্যান্সার অস্ত্রোপ্রচারের মাধ্যমে ফেলে দিয়ে পা থেকে হাড় নিয়ে মুখের চোয়াল রিকনস্ট্রাকশন করা হয়।

এই ধরনের রিকন্সট্রাক্টিভ অপারেশনের মাধ‍্যমে রোগী খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। রোগী তার খাওয়া দাওয়া ও কথাবার্তা পরবর্তীতে স্বাভাবিকভাবে করতে পারেন।

সিলেটের বিয়ানিবাজার থানার ৫৫ বছর বয়সী এক মহিলা রোগীর অপারেশন করেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির চিকিৎসক এস এ এম ইমরান হোসেন, ডা. মোহাম্মদ উল্লাহ, ডা. তাসনিম আহমেদ, নাক কান গলা বিভাগের ডা. আজহারুল ইসলাম রানা, প্লাস্টিক সার্জারির ডা. শামীম হাসান ও ডা. মিশকাতুজ্জামান এবং এনেস্থেশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জীবন কুমার পাল ও সংশ্লিষ্ট অন‍্যান‍্য চিকিৎসকবৃন্দ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক