২৭ নভেম্বর, ২০২৩ ০২:২৬ পিএম

ভারতের গুজরাটে বজ্রপাতে নিহত ২০

ভারতের গুজরাটে বজ্রপাতে নিহত ২০
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যে বৃষ্টির মধ্যে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এই দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে। রোববার গুজরাটের ২৫১টি তালুকের মধ্যে ২২০টিতে ভোর ৬টা থেকে পরবর্তী ১০ ঘণ্টায় ৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। এর আগেরদিন রাজ্যটির প্রধান শহর আহমেদাবাদে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার রাজ্যটির দাহোদ জেলায় চারজন, ভারুচে তিনজন, টাপিতে দুইজন এবং আহমেদাবাদ, আমরেলি, বনাসকাণ্ঠ, বোটাদ, খেরা, মেহসানা, পঞ্চমহল, সবরকণ্ঠ, সুরাট, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকা জেলায় একজন করে নিহত হয়েছে।   

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, অসময়ে গুজরাটজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাতে শনিবার আরও আটজনের মৃত্যু হয়েছে। কিছু এলাকায় এ দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব সাগরের উত্তরপূর্বাঞ্চলে এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের উপরে একটি নিম্নচাপ সক্রিয় থাকায় গুজরাটে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে। তবে সোমবারের মধ্যে বৃষ্টি কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। তবে এদিন সকালে মহারাষ্ট্র, রাজস্থান ও দক্ষিণপশ্চিম মধ্যপ্রদেশে শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও