১৬ নভেম্বর, ২০২৩ ০৬:২৭ পিএম

বিএসএমএমইউ ও আইসিডিডিআর'বির মধ্যে সমাঝোতা চুক্তি

বিএসএমএমইউ ও আইসিডিডিআর'বির মধ্যে সমাঝোতা চুক্তি
বিএসএমএমইউ ভিসির সম্মেলন কক্ষে এ চুক্ষি স্বাক্ষরিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: রোগ প্রতিরোধ, প্রতিকার, চিকিৎসা ও গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলরের (ভিসি) সম্মেলন কক্ষে এ চুক্ষি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সমানতালে চিকিৎসা, শিক্ষা, সেবা ও গবেষণার কাজ করে যাচ্ছে। এখানে বিগত দিনের তুলনায় গবেষণা অনেক বেড়েছে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। রোগ প্রতিরোধ ও জনস্বার্থ সম্পৃক্ত গবেষণায় জোড় দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।’

তিনি আরও বলেন, ‘গবেষণার অংশ হিসেবে অনেক রোগের প্রতিষেধকের ক্লিনিক্ল্যাল ট্রায়াল শুরু হয়েছে। গবেষকদের নানান ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ করার সুযোগ দেওয়া হচ্ছে। কিভাবে গবেষণার পান্ডুলিপি করা হয় সে বিষয়ে গবেষকদের একের পর এক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বিএসএমএমইউ। এজন্য আমরা আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি করেছি। আজকের চুক্তিও তারই অংশ। বিএসএমএমইউ ও আইসিডিডিআর’বির সঙ্গে দ্য গ্লোবাল হেলথ নেটওয়ার্ক (টিজিএইচএন) চুক্তির ফলে নানান সুযোগ সুবিধা পাবে এই বিশ্ববিদ্যালয়।’

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সোস্যাল এন্ড প্রিভেন্টিভ স্যোসাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক তুহিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, আইসিডিডিআর’বির বৈজ্ঞানিক ও গবেষক (অসংক্রামক রোগ) ডা. আলিয়া নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত