০৯ নভেম্বর, ২০২৩ ০৯:৩১ এএম

জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে গাজার বড় ৪ হাসপাতাল

জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে গাজার বড় ৪ হাসপাতাল
গাজার আল-কুদস হাসপাতাল

মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের হামলা ও সর্বাত্মক অবরোধের কারণে জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার বড় চার হাসপাতাল। জ্বালানির অভাবে ৩ নভেম্বর থেকে গাজার প্রধান হাসপাতাল আল-শিফা এবং ইন্দোনেশিয়া হাসপাতালের মূল জেনারেটর বন্ধ রয়েছে।

গাজার অন্যতম আল-কুদস হাসপাতালের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় মূল পরিষেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আল-আওয়াদার হাসপাতালেরও জ্বালানিও শেষের পথে। যেকোনো মুহূর্তে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

ইসরায়েলি হামলা ও জ্বালানিসংকটে ইতিমধ্যে গাজার ৩৫টি হাসপাতালের ১৬টির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজায় জ্বালানি ঢুকতে না দেওয়ায় বাকি হাসপাতালগুলোর কার্যক্রমও এখন বন্ধ হওয়ার পথে।

ইন্দোনেশিয়া হাসপাতালের পরিচালক আতেফ আল-কাহলোত বলেন, হাসপাতালের মূল জেনারেটর ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বিকল্প জেনারেটরের আর ২৪ ঘণ্টার জ্বালানি রয়েছে। এ সময়ের মধ্যে জ্বালানি সরবরাহ করা না হলে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

তীব্র জ্বালানিসংকটের মধ্যে সৌরবিদ্যুৎ দিয়ে কোনো রকম কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে একাধিক হাসপাতাল। এরই মধ্যে গত মঙ্গলবার আল-শিফা হাসপাতালের সৌরচুল্লিতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় চিকিৎসা সরঞ্জামের সংকটও প্রকট আকার ধারণ করেছে। সূত্র- আল জাজিরা

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও