০৬ নভেম্বর, ২০২৩ ০৯:৫৬ এএম

ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না: ভূমিমন্ত্রী

ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী বলেন, রোগীদের স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারলে চিকিৎসার জন্য দেশের মানুষ আর বিদেশ যাবে না।

রোববার (৫ নভেম্বর) নগরের আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর অবদানে তৈরি হয়েছে। চট্টগ্রামের মানুষ এ হাসপাতালের গর্বিত অংশিদার। আমি চিকিৎসক এবং পরিচালকদের অনুরোধ করব চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে এবং রোগীদের যত্ম নিতে।  কারণ আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য প্রায়ই বাইরের দেশে চলে যাচ্ছে। কিন্তু আপনারা যদি এখানে ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারেন, তাহলে মানুষ আর বিদেশ যাবে না।

তিনি বলেন, দেশের বাইরে আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন, যারা অনকোলজি বিশেষজ্ঞ। তারা যদি মাঝে মাঝে এসে এখানে রোগীদের সময় দেন এবং পরামর্শ প্রদান করেন তাহলে হাসপাতালের সুনাম বৃদ্ধি পাবে। এখানে রোগীদের স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে হবে। কারণ যাদের পয়সা অনেক তারা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে যারা একটু পিছিয়ে তারা যেন পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা এখান থেকে পায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক