এবার অ্যাম্বুলেন্সে হামলা ইসরায়েলের, নিহত ১৫
মেডিভয়েস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (৩ নভেম্বর) গাজা সিটির আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার গাজার আল-শিফা হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম হামলাটি হয়েছে গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।
আশরাফ আল-কুদরা আরও বলেন, অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।
ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তবে এমন অভিযোগ প্রত্যাক্যান করেছেন আশরাফ আল-কুদরা।
এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আবারও সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ ধরণের কোনো উদ্যোগে তাঁর সায় নেই।
এসএস
-
১৩ এপ্রিল, ২০২৫
-
১২ এপ্রিল, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী