০৪ নভেম্বর, ২০২৩ ০৩:২৯ পিএম

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৮ জনের মৃত্যু হলো। বর্তমানে আরও ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আজ শনিবার (৪ নভেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম শেফালী খাতুন (৫৫)। তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। অপরজনের নাম সখিনা বেগম (৫৫)। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুরে।

রামেক হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ শেফালী খাতুনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এ রোগী চারদিন ধরে জ্বরে ভুগছিলেন। সঙ্গে বমিও ছিল। তাকে গত ১ নভেম্বর রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থার অবনতি হলে তাকে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ছাড়া সখিনা বেগমেরও কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এ রোগী দুদিন ধরে জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে বমি করছিলেন। অবস্থা বেগতিক হওয়ার পর তাকে গত ২ নভেম্বর রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল। ৩ নভেম্বর রাত ৩টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক