৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫১ এএম

এসএইচএমইউর এমবিবিএস ১ম পেশাগত পরীক্ষা শুরু কাল 

এসএইচএমইউর এমবিবিএস ১ম পেশাগত পরীক্ষা শুরু কাল 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএইচএমইউ) অধীনে এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষা শুরু হবে আগামীকাল বুধবার (১ নভেম্বর)।

গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তার স্বাক্ষরিত নোটিস অনুযায়ী, অ্যানাটমি প্রথম পত্র দিয়ে শুরু হতে যাওয়া এ পরীক্ষা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। সেদিন বায়োকেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এ ছাড়া ৫ নভেম্বর এনাটমি দ্বিতীয় পত্র, ৮ নভেম্বর ফিজিওলজি প্রথম পত্র, ১১ নভেম্বর ফিজিওলজি দ্বিতীয় পত্র, ১৪ নভেম্বর বায়োক্যামিস্ট্রি প্রথম পত্রের পরীক্ষা হবে।

এ ছাড়া মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও সূচিতে উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত নোটিসে বলা হয়েছে, অনিবার্য করণবশত কোনো দিনের পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থগিত ঘোষণা করা হলে, স্থগিত পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সংরক্ষিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত করার বিষয়টি যথাসময়ে জানানো হবে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত