এসএইচএমইউর প্রথম প্রফ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭৬%
মেডিভয়েস রিপোর্ট: খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএইচএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) এ ফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাসের হার ৭৬ শতাংশ।
এসএইচএমইউ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তার সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) অধ্যাপক ডা. মাহাবুবুর রহমানের কাছে এ ফলাফল হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ৬৩১ শিক্ষার্থীর মধ্যে ৪৮৪ জন পাস করেছেন, পাসের হার দাঁড়ায় ৭৬.৭০।
এর আগে এক নভেম্বর অ্যানাটমি প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়, চলে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন বায়োকেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। এ ছাড়া ৫ নভেম্বর এনাটমি দ্বিতীয় পত্র, ৮ নভেম্বর ফিজিওলজি প্রথম পত্র, ১১ নভেম্বর ফিজিওলজি দ্বিতীয় পত্র, ১৪ নভেম্বর বায়োক্যামিস্ট্রি প্রথম পত্রের পরীক্ষা হয়।
এএনএম/