৩১ অক্টোবর, ২০২৩ ০৩:৩০ পিএম

মিরপুরে আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেন্টার

মিরপুরে আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেন্টার
ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে আইসিডিডিআর,বি মিরপুর এবং আশপাশের এলাকার আনুমানিক ১০ লাখ বাসিন্দাকে সর্বোচ্চ আন্তর্জাতিক মান পূরণ করে এমন বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করবে।

মেডিভয়েস ডেস্ক: রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ডায়াগনস্টিক সেন্ট্রারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) এ সেন্টারটির উদ্বোধন করেন আইসিডিডিআর,বি-র সংক্রামক রোগ বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ও স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী।

এই ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে আইসিডিডিআর,বি মিরপুর এবং আশপাশের এলাকার আনুমানিক ১০ লাখ বাসিন্দাকে সর্বোচ্চ আন্তর্জাতিক মান পূরণ করে এমন বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করবে।

দেশে প্রথম আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিস আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব, যা এবার ঢাকার মিরপুরে একটি নমুনা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। নতুন এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি মিরপুর-১১ মেট্রো রেল স্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, মেইন রোড, মিরপুর-১১, ঢাকা ১২০৬-এ অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সবসময় মানুষকে ল্যাবরেটরি টেস্টিং এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা দিতে চাই এবং এক্ষেত্রে আমরা তাদের কাছে অঙ্গীকারবদ্ধ। এই প্রচেষ্টা থেকেই মিরপুরে আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। আমরা মিরপুর এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের বিশ্বমানের পরিষেবা গ্রহণের জন্য উৎসাহিত করছি; কেননা  মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির সিনিয়র লিডারশিপ টিমের সদস্যদের মধ্যে ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ফজলুল কবির, টমাস লিয়াম ব্যারি, ডিরেক্টর ফাইন্যান্স এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিআই 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক