২৯ অক্টোবর, ২০২৩ ০৭:৩২ পিএম

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
সংগৃহীত ছবি।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে ফিকু রাজগর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শ্বশুর গেন্দু রাজগর (৬০) গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সরারচর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র মেডিভয়েসকে জানিয়েছে, রেললাইন ধরে হাঁট‌ছি‌লেন তারা। পেছন দিক থে‌কে ট্রেন হুইসেল বাজা‌লেও তা‌ঁরা সরে দাঁড়াননি।

নিহত ফিকু রাজগরের বাড়ি টাঙ্গাইলের ধন বাড়ি উপজেলার হাজরা বাড়ি গ্রামে। তাঁর পিতার নাম ভোলা রাজগর।

দুর্ঘটনায় গুরুতর আহত গেন্দু রাজগরের পিতার নাম শংকর রাজগর। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্দুর আন্তঃনগর ট্রেনটি সরারচর রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় হঠাৎ ওই দুই ব্যক্তি ট্রেনের সামনে চলে আসেন। এ সময় ট্রেনটিতে ধাক্কা লেগে একজন কাটা পড়েন। আরেকজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, আহত ব্যক্তিকে প্রথমে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ট্রেন চালক বারবার হুইসেল দেওয়ার পরও তাঁরা লাইন থেকে সরে যাননি। তারপর ট্রেনের ধাক্কায় একজন কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আরেকজন গুরুতর আহত হন।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কিশোরগঞ্জ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক