প্রায় ৯৯ কোটি শিশুকে টিকা খাওয়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রথম জাতীয় টিকা দিবস থেকে এ পর্যন্ত ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে গুটিবসন্তের টিকা প্রদানের মাধ্যমে বাংলাদেশে প্রথম টিকাদান শুরু হয়। এরপর বাংলাদেশ থেকে গুটিবসন্ত নির্মূল হয়।
সরকার দলীয় আরেক এমপি আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিন হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ বিদেশে রপ্তানি হয়েছে।
ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধ রপ্তানি হয়ে থাকে বলেও জানান তিনি।
-
২৫ ডিসেম্বর, ২০২৩
-
২৪ ডিসেম্বর, ২০২৩
-
২৪ ডিসেম্বর, ২০২৩
-
১৩ ডিসেম্বর, ২০২৩
-
১২ ডিসেম্বর, ২০২৩
-
০৭ ডিসেম্বর, ২০২৩
-
১২ নভেম্বর, ২০২৩
-
০৭ নভেম্বর, ২০২৩
-
২৭ অক্টোবর, ২০২৩