১৩ অক্টোবর, ২০২৩ ১০:৪১ এএম

ডিএসসিসিতে এইচপিভি টিকাদান শুরু ১৫ অক্টোবর

ডিএসসিসিতে এইচপিভি টিকাদান শুরু ১৫ অক্টোবর
১০-১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ টিকা দেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশনের (গ্যাভি) সহায়তায় এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) মেয়র হানিফ মিলনায়তনে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

৫ম-৯ম শ্রেণি বা সমমানের ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী কিশোরীদের প্রাণঘাতী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী অত্যন্ত কার্যকর ও নিরাপদ এইচপিভি টিকা কার্যক্রম ১৫ অক্টোবর প্রথমে ঢাকা বিভাগে শুরু হবে। পর্যায়ক্রমে তিন ধাপে বাংলাদেশের আট বিভাগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে টিকাদান কর্মসূচিতে (ইপিআই) এইচপিভি টিকা সংযোজন করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩’ শুরু হতে যাচ্ছে।

প্রথম পর্যায়ে মোট ১৮ দিন এই টিকাদান কর্মসূচি চলবে। প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তী আট দিন নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণে উপযুক্ত মেয়েরা ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রায় ১২০০ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৬৮০টি মনোনীত টিকাদান কেন্দ্রে এইচপিভি টিকা নিতে পারবে।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জরায়ুমুখ ক্যান্সার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক