১৫ অক্টোবর, ২০২৩ ০৪:৩৪ পিএম

ঢাকায় এইচপিভি টিকাদান শুরু, ব্যাপক সাড়া

ঢাকায় এইচপিভি টিকাদান শুরু, ব্যাপক সাড়া
মানিকগঞ্জে এইচপিভি টিকা ক্যাম্পেইনের মাধ্যমে টিকা নিচ্ছেন এক কিশোরী। ছবি: স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজ

মেডিভয়েস রিপোর্ট: জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার (১৫ অক্টোবর) ঢাকা বিভাগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে তিন ধাপে বাংলাদেশের মোট আটটি বিভাগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ঢাকায় মোট ১৮ দিন এ কর্মসূচি চলবে। এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রগুলোতে টিকাদান করা হবে। পরে আটদিন টিকাদান চলবে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে। 

এদিকে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান শুরু প্রথম দিনে পাওয়া গেছে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া।

গোপালগঞ্জ এইচপিভি টিকাদান

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে শেখ হাসিনা স্কুল ও কলেজে এইচপিভি টিকাদান শুরু হয়। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. জাকির হোসেন, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.জীবিতেষ বিশ্বাস ও বিএমএ গোপালগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির।

মানিকগঞ্জে এইচপিভি টিকা ক্যাম্পেইন কার্যক্রম

মানিকগঞ্জ জেলার দৌলতপুরে এইচপিভি টিকাদান কার্যক্রমের ক্যাম্পেইন করা হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে ৫ম-৯ম শ্রেণী বা সমমানের সকল ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী সকল কিশোরীকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে।

নারায়ণগঞ্জেও ক্যাম্পেইন

সকালে নারায়ণগঞ্জ জেলা সদরের হেরিটেজ স্কুলে এইচপিভি টিকা ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানসহ অন্যন্যারা।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, ‘নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাক্সিন একটি পরীক্ষিত ও কার্যকরী ভ্যাক্সিন। এর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। ১৫ অক্টোবর থেকে পরবর্তী ১০ দিন স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ছাত্রীদের সকলকে বিনামূল্যে এই ভ্যাক্সিন দেয়া হবে। এরপর ৮ দিন কমিউনিটি পর্যায়ে বিদ্যালয়বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই ভ্যাক্সিন প্রদান করা হবে।’

রাজবাড়ীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

রাজবাড়ী জেলার শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এইচপিভি টিকাগ্রহণ করেন।

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জরায়ুমুখ ক্যান্সার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক