১২ অক্টোবর, ২০২৩ ০৫:৩৪ পিএম

স্বাস্থ্যের সাবেক পরিচালক ডা. আবদুর রাজ্জাকের মৃত্যু

স্বাস্থ্যের সাবেক পরিচালক ডা. আবদুর রাজ্জাকের মৃত্যু
ডা. মো. আবদুর রাজ্জাক মিয়া।

মেডিভয়েস রিপোর্ট: জটিল রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুর রাজ্জাক মিয়া।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডা. আবদুর রাজ্জাকের সন্তান ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. মো. মারুফ হাসান।

তিনি বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুর রাজ্জাক মিয়া দুরারোগ্য পিত্তথলির ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।’

ডা. মো. মারুফ হাসান বলেন, ‘বাবার প্রথম নামাজে জানাজা দুপুর ১২টায় হাসপাতালের ডরমিটরি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজে জানাজা উত্তরা ১৩ নং সেক্টর জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক