ঢামেকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামের মনসুরা আক্তার (২২) নামে এক গৃহবধূ। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে নরমাল ডেলিভারিতে জন্ম হয় নবজাতকদের। ঢামেকের ইনডোর মেডিকেল অফিসার সাবিহা সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরমাল ডেলিভারিতে জন্ম হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে। বেঁচে থাকা নবজাতকদের মধ্যে একজন ছেলে এবং তিনজন কন্যা সন্তান।
সাবিহা সুলতানা বলেন, ‘অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়। ২৬ সাপ্তাহে তাদের জন্ম হয়। ওজনও কম। সর্বাত্মক চিকিৎসা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুদের মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অটোরিকশার চালক আমির উদ্দিন মামুনের স্ত্রী মনসুরা আক্তার (২১)। তার বাবার বাড়ি একই উপজেলার নিনগাও গ্রামে। আড়াই বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের।
নবজাতকদের মা গৃহিণী মনসুরা আক্তার জানান, এবারই প্রথম গর্বধারণ। ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। গতকাল নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তার গর্ভে ৫টি নবজাতক রয়েছে। তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। সেজন্য আজ বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় আসার জন্য পূর্ব পরিকল্পনা করে রাখেন। তবে ভোরে মনসুরার প্রচন্ড ব্যাথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তার স্বামী মামুন জানান, রাস্তায় গাড়িতে অবস্থার অবনতি হতে থাকে। এরপর সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌছানোর পর চিকিৎসকরা ৫ টি বাচ্চার নরমাল ডেলিভারি করেন। তবে ৫ নবজাতকেরই ওজন খুবই কম। তাদেরকে এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকরা। তবে সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।
এসএস
-
০৫ মে, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষের কাছে স্মারকলিপিতে ঢামেক শিক্ষার্থীরা
অধ্যাপক শহীদ আকনের বদলি রোগীসেবা ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী
-
১২ এপ্রিল, ২০২৬
-
৩১ মার্চ, ২০২৬