স্বাস্থ্যের সাবেক পরিচালক ডা. আবদুর রাজ্জাকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: জটিল রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুর রাজ্জাক মিয়া।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডা. আবদুর রাজ্জাকের সন্তান ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. মো. মারুফ হাসান।
তিনি বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুর রাজ্জাক মিয়া দুরারোগ্য পিত্তথলির ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।’
ডা. মো. মারুফ হাসান বলেন, ‘বাবার প্রথম নামাজে জানাজা দুপুর ১২টায় হাসপাতালের ডরমিটরি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজে জানাজা উত্তরা ১৩ নং সেক্টর জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হবে।’
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬