১২ অক্টোবর, ২০২৩ ০৪:০৩ পিএম

এক হাজার রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা দেবে আরজিসি আই হসপিটাল

এক হাজার রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা দেবে আরজিসি আই হসপিটাল
সপ্তাহব্যাপী চলা এই চিকিৎসা কর্মসূচিতে রিক্সা-ভ্যান ও বাস চালক, সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশু, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক এবং বিদ্যালয়গামী গরিব শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চোখের সমস্যা সংক্রান্ত সেবা নিতে পারবেন।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এক হাজার রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা দেবে রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপার স্পেশালটি (আরজিসি) আই হসপিটাল।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর পান্থপথে এই সেবাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ও ভিট্রিও রেটিনা সার্জন অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান।

সপ্তাহব্যাপী চলা এই চিকিৎসা কর্মসূচিতে রিক্সা-ভ্যান ও বাস চালক, সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশু, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক এবং বিদ্যালয়গামী গরিব শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চোখের সমস্যা সংক্রান্ত সেবা নিতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে চোখের দৃষ্টি, রেটিনা, গ্লুকোমা ও শিশুদের আরওপি পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসা সেবা এবং পরামর্শ দেবেন।

এ বিষয়ে অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান বলেন, বাংলাদেশে প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ কোন না কোন ধরনের দৃষ্টিত্রুটিতে ভুগছেন। দিন দিন চোখের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। অসচেতনতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্মার্টফোন-ট্যাবের মতো গ্যাজেটে আসক্তি, এরকম নানা কারণে অল্প বয়স থেকেই চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। এমনকি ডায়াবেটিক রেটিনোপ্যাথির মত ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছেন। চোখের সমস্যায় ভোগা এসব অসহায় রোগীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ।

হাসপাতালের প্রধান ব‌্যস্থাপক নজরুল ইসলাম সুমন জানান, আজ (১২ অক্টোবর) থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আমাদের হাসপাতালে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেবেন। আজ প্রথম দিন প্রায় শতা‌ধিক রিক্সা ভ‌্যান চালক ও বাস শ্রমিক এই সেবা নি‌য়ে‌ছে। বিনামূল্যে সেবা গ্রহণের জন্য ০১৭৩৩-৭৪৭৫৭৫ এই মোবাইল নাম্বারে ফোন করে রেজিষ্ট্রেশন করতে হবে।

যারা চিকিৎসা সেবা দেবেন:

চক্ষু বিশেষজ্ঞ ও ভিট্রিও রেটিনা সার্জন অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান, গ্লকোমা সার্জন সহযোগী অধ্যাপক ডা. রেজওয়ান রাজু, কর্ণিয়া বিশেষজ্ঞ ডা. মো. নজরুল ইসলাম ও ডা. মাসুদ রানা, অকুলোপ্লাস্টিক এন্ড ফ্যাকো সার্জন ডা. পারওয়াজ মাহতাব ও নিউরো অফথালমলোজিস্ট এন্ড ফ্যাকো সার্জন ডা. উম্মে হাসিনা রুমকি। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মেজর তানভীর আহমেদ, ডা. নওরাজ ফেরদৌস, ডা. এরশাদুল হক রাহাত, ডা. হুমায়রা আফরিন ডা. নুসাফ্ফারিন খান, ডা. কামরুন নাহা,  ডা. তানজিন হুদা, ডা. এস এম. ফাহাদ,  ডা. উষা আল সাঈদ অয়ন, ডা. খন্দকার খাদিজা ফারহানা ফেরদৌস (লাবণ্য) ও শিশুদের সাইক্লো রিফ্রেকশন ও লো-ভিশন বিশেষজ্ঞ এমডি কামাল উদ্দিন প্রমুখ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব দৃষ্টি দিবস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক