১১ অক্টোবর, ২০২৩ ১১:১৩ এএম

আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

মেডিভয়েস ডেস্ক: আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে।

এরআগে গত ৭ অক্টোবর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর আরও কয়েকটি শক্তিশালী আফটার শক হয়। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও