১১ অক্টোবর, ২০২৩ ১০:২৮ এএম

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২১ বিশেষজ্ঞ চিকিৎসক

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২১ বিশেষজ্ঞ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সহযোগী অধ্যাপক থেকে ২১ বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-১) সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয় অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদে পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হল।’

পদোন্নতি পাওয়া ২১ বিশেষজ্ঞ চিকিৎসক হলেন–

ডা. কানিজ ফাতেমা,  ডা. নাজনীন বেগম,  ডা. তানজিনা লতিফ, ডা. মালা বনিক, ডা. বেগম মাকসুদা ফরিদা আখতার, ডা. শংকর প্রশাদ বিশ্বাস, ডা. আইরিন পারভীন আলম, ডা. কাশেফা খাতুন,  ডা. নাসরীন আখতার,  ডা. আফরোজা গনি, ডা. সুলতানা আফরোজ, ডা. উৎপলা মজুমদার, ডা. মেনকা ফেরদৌস, ডা. এসএম সাহিদা, ডা. সাহেলা নাজনীন, ডা. মোছা. রোকেয়া খাতুন, ডা. নাজনীন রশিদ শিউলী, ডা. জোবায়দা সুলতানা, ডা. ইসরাত জাহান, ডা. শিরীন আখতার, ডা. নিলুফার ইয়াসমিন।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক