১০ অক্টোবর, ২০২৩ ১০:১৮ এএম

আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস

আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস
গ্লোবোক্যান এর তথ্য অনুযায়ী, নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় আট হাজার।

মেডিভয়েস ডেস্ক: আজ মঙ্গলবার (১০ অক্টোবর) স্তন ক্যান্সার সচেতনতা দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবস। এ বছরের প্রতিবাদ্য 'স্ক্রিনিং জীবন বাঁচায়।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামসহ সামাজিক সংগঠনগুলো আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবসে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এ উপলক্ষে আইইডিসিআর (পুরাতন স্বাস্থ্য অধিদপ্তর সংলগ্ন) নতুন মিলনায়তনে আলোচনা সভা ও একই সঙ্গে স্তন ক্যান্সার সচেতনতায় বিশেষ ভূমিকা রাখার জন্য ঢাকার ১০ জন সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক দেওয়া হবে। পরে বেলা ১১টায় বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলা অভিমুখে 'গোলাপী  সড়ক শোভাযাত্রা' উদ্বোধন করা হবে।

আলোচনা ও শোভাযাত্রা উদ্বোধনে অধ্যাপক শুভাগত চৌধুরী, ড. হালিদা হানুম আক্তার, নারী অধিকার নেত্রী শিরীন হক, প্রাক্তন স্বাস্থ্য সচিব এএফএম সরওয়ার কামাল, সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ, ডা. আবু জামিল ফয়সল, নারী অধিকার কর্মী এবং স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা  অংশ নিবেন।

ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম গোলাপী সাজে সজ্জিত একটি বাসে রওনা দেবেন বৃহত্তর ময়মনসিংহের পথে। টানা ৪ দিনে ৬টি জেলা ও প্রায় ১০টি উপজেলায় পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হবে। এই টিমে চিকিৎসক ছাড়াও ক্যান্সার সারভাইভার, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা অংশ নেবেন।

গ্লোবোক্যান এর তথ্য অনুযায়ী, নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় আট হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। 

সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাব, নারীদের সংকোচবোধ আর দেরিতে চিকিৎসকের কাছে যাওয়া এর কারণ। বাংলাদেশে সার্বিকভাবে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ও ব্যয়বহুল। স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যান্সার স্ক্রিনিং এর কোনো জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক