১০ অক্টোবর, ২০২৩ ১১:৪৭ এএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্যসেবা সচিবের শ্রদ্ধা নিবেদন
রাজধানীর ধানমণ্ডি ৩২ নং এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্যসেবা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।
মেডিভয়েস রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৮ টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নং এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজম, যুগ্মসচিব (প্রশাসন) আঞ্জুমান আরা, যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য) মামুনুর রশীদসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারের অবসরজনিত কারণে মো. জাহাঙ্গীর আলম গত ৯ অক্টোবর বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা বিভাগ
-
১২ অগাস্ট, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
০৭ জানুয়ারী, ২০২৬
-
১৯ মে, ২০২৫
-
১৮ মে, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন