অবহেলায় প্রসূতির মৃত্যু: চিকিৎসকের নিবন্ধন ১ বছর স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসায় অবহেলা প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের কোটচাঁদপুর নার্সিং হোমের ডা. মো. ফাহিম উদ্দিনের রেজিস্ট্রেশন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
২১ সেপ্টেম্বর বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিএমডিসি সিদ্ধান্তে উপনীত হয় যে, চিকিৎসা কার্যে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ছিল, তা প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় বিএমডিসির আইন অনুযায়ী, এক বছরের জন্য ডা.মো. ফাহিম উদ্দিনের রেজিস্ট্রেশন স্থগিত করা হলো। স্থগিতাদেশ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর শুরু হয়েছে।’
বিএমডিসি জানিয়েছে, ‘ঝিনাইদহের কোটচাঁদপুর নার্সিং হোমে ডা. ফাহিম প্রসূতি মিসেস মিতা রহমানের সিজার অপারেশন করেন। পরবর্তীতে প্রসূতি মায়ের মৃত্যু হয়। অপারেশনে ওই চিকিৎসকের গাইনি অ্যান্ড অবস্ বিষয়ে কোনো উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও বিধি বর্হিভূতভাবে সিজিরিয়ান সেকশন পরিচালনা করেন। অপারেশন টেবিলে রোগীর খিঁচুনি ও রক্তচাপ ছিলো। জটিল রোগী অপারেশনের পূর্বে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই একই সাথে অ্যানেসথেসিওলজিস্ট ও অপারেশন চলাকালে কক্ষে চিকিৎসা সহকারী না রেখে রোগীর অপারেশ করেন। পরবর্তীতে প্রসূতি মা মিসেস মিতা রহমানের মৃত্যু হয়।’
ডা. মো. ফাহিম উদ্দিনের চিকিৎসা পরবর্তী স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. ফরিদ মিয়া ঢাকা অত্র কাউন্সিলে তদন্ত পূর্বক একটি প্রতিবেদন প্রেরণ করেন।
‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী এক বছরের জন্য ডা. মো. ফাহিম উদ্দিনের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। রেজিস্ট্রেশন স্থগিতকালীন সময়ে চিকিৎসক হিসেবে তিনি কোথাও কোনো প্রকার চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না। এমনকি এই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। ডা. মো. ফাহিম উদ্দিনের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার (A-35125, Date of Registration: 14.06.2023)’, বলা হয় বিএমডিসির বিজ্ঞপ্তিতে।
এএইচ/
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি