এফসিপিএস: এনাটমি ১ম পর্বে প্রস্তুতির ওরিয়েন্টেশন ৫-২০ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (এনাটমি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্সের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে, যা আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (এনাটমি) ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্যাকাল্টি অব বেসিক মেডিকেল সায়েন্সেস কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন কোর্স আগামী ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সপ্তাহে দুইদিন স্বশরীরে অনুষ্ঠিত হবে। প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘উক্ত কোর্সে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব,বিসিপিএস’ বরাবর ১,০০০/- (এক হাজার) টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ৩ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।’
-
০৭ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’