২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৪ পিএম

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট-একাডেমিক কাউন্সিলে অন্তর্ভুক্ত ডেন্টালের অধ্যক্ষগণ

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট-একাডেমিক কাউন্সিলে অন্তর্ভুক্ত ডেন্টালের অধ্যক্ষগণ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধিত) আইন, ২০২৩ এ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল গঠনে ডেন্টাল কলেজসমূহের অধ্যক্ষকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে উত্থাপিত সংশোধিত বিলে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

বিলে ভিসি ও প্রো-ভিসিদের নিয়োগের মেয়াদ ৩ বছরের স্থলে ৪ বছরে উন্নীত করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন।

বিলটি উত্থাপনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ প্রণয়নের মাধ্যমে প্রাক্তন ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চকে (আইপিজিএমআর) দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ প্রথম সংশোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক এই আইনের কতিপয় ধারা পুনরায় সংশোধনের লক্ষ্যে দ্বিতীয় সংশোধনী প্রস্তাব প্রেরণ করা হয়।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮' এর বিভিন্ন ধারায় উল্লিখিত ‘চ্যান্সেল’, ‘ভাইস-চ্যান্সেলর’ ও ‘প্রো-ভাইস-চ্যান্সেলর’ অভিব্যক্তির পরিবর্তে যথাক্রমে‘ আচার্য’, ‘উপাচার্য’ ও ‘উপ-উপাচার্য’ অভিব্যক্তি প্রতিস্থাপনসহ অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগের মেয়াদ ৩ বছর থেকে ৪ বছরে উন্নীতকরণ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ অনুযায়ী চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নামে নতুন একটি সেল গঠন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল পুনর্গঠন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) নিবন্ধিত চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট ফার্ম ও মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দ্বারা বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষা কার্যক্রম সম্পাদনের সুযোগ রেখে প্রস্তাবিত আইনের খসড়াটি প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ দ্বিতীয়বার সংশোধনের লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের প্রস্তাব অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

তারও আগে গত ১৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক