৪০তম বিসিএস নন ক্যাডারের ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ৪০তম বিসিএসের নন ক্যাডার নিয়োগের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ নিয়োগে ৩ হাজার ৬৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুই দফা এ আবেদন নেয় পিএসসি। এ নিয়োগে ৯ম থেকে ১২তম গ্রেডে ৪ হাজার ৪৭৮টি শূন্য পদে নিয়োগে সুপারিশ করার কথা ছিল।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এরপর নেওয়া হয় নন ক্যাডার পদে নিয়োগের আবেদন।
ফলাফল দেখা যাবে পিএসসির ওয়েব সাইট https://bpsc.gov.bd/ এ।
-
২০ সেপ্টেম্বর, ২০২৩
-
০১ নভেম্বর, ২০২২
-
১৬ অক্টোবর, ২০২২
-
৩০ মার্চ, ২০২২
-
০১ ফেব্রুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৭ জানুয়ারী, ২০২১
-
২৪ ডিসেম্বর, ২০২০