১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪১ পিএম

মেডিকেলের প্রশ্নফাঁস: গ্রেপ্তার ৬ চিকিৎসক রিমান্ডে

মেডিকেলের প্রশ্নফাঁস: গ্রেপ্তার ৬ চিকিৎসক রিমান্ডে
থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প্রধান ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিমসহ (৪০) তিন জনকে চার দিন এবং তিন জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার ঘটনায় দায়ের করা মামলায় থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প্রধান ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিমসহ (৪০) তিন জনকে চার দিন এবং তিন জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) আসামিদের আদালতে উপস্থিত করে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।

চার দিনের জন্য রিমান্ডে যাওয়া আসামিরা হলেন– ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম (৪০), ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩) ও ডা. কে এম বশিরুল হক (৪৮)। দুই দিনের জন্য রিমান্ডে যাওয়া আসামি হলেন– ডা. জাকারিয়া আশরাফ (২৬), মাকসুদা আক্তার মালা (৫২) ও জাকিয়া ফারইভা ইভানা (৩৫)। এছাড়াও চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন– ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৫), ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪), মৈত্রী সাহা (২৭) ও ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫)।

এ মামলায় মোট ১৭ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২২ আগস্ট আদালতে স্বীকারোক্তি দেন ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬) ও ডা. লুইস সৌরভ সরকার (৩০)। আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে নিয়মিত প্রশ্নফাঁসকারী সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য পায় সিআইডি। এরপর এ মামলায় ডা. তারিমসহ তার সহযোগীদের গ্রেফতার করে পুলিশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রশ্নফাঁস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক