০৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৪ পিএম

মমেকে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা: বিএমএ’র নিন্দা

মমেকে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা: বিএমএ’র নিন্দা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত তিন ইন্টার্ন চিকিৎসক ও পাঁচ জন মেডিকেল শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও  মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী লিখিত এক বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ জানান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ।

বিএমএ জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জনৈক রোগীর চিকিৎসাসেবা প্রদানকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের উপর আক্রমন করে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে আহত করে। পরবর্তীতে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে আটজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল ছাত্র পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্য কর্তৃক পুনরায় হামলা ও মারধরের শিকার হয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হন। আহত দুইজন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

সংগঠনটি বলছে, বিএমএ কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজন ও কর্তব্যরত পুলিশ সদস্যদের এহেন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আক্রমণকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও দেশের সকল চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক