০৫ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১২ পিএম

টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও মিনি ডাস্টবিন বিতরণ

টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও মিনি ডাস্টবিন বিতরণ
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রায় ৫ হাজার দুস্থ পরিবারের মধ্যে মশারি বিতরণ করেন।

মেডিভয়েস ডেস্ক: গাজীপুর জেলার টঙ্গীর সৈলারগাতি এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির আয়োজন হয়েছে। আরবান প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সোমবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রায় ৫ হাজার দুস্থ পরিবারের মধ্যে মশারি বিতরণ করেন। এছাড়াও বাসা-বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মিনি ডাস্টবিন বিতরণ ও অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে এবং ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক