০৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩৮ পিএম

অধ্যাপক ডা. আয়নাল হক আর নেই

অধ্যাপক ডা. আয়নাল হক আর নেই
অধ্যাপক ডা. আয়নাল হক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখার সভাপতি অধ্যাপক ডা. আয়নাল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) কেন্দ্রীয় সেক্রেটারি ডা. শেখ মুন্না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ডা. আয়নাল হক বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) কার্যনির্বাহী সদস্য ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ এম-১৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রয়াত এ চিকিৎসক। 

ডা. শেখ মুন্না আরও বলেন, ‘আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আজ বাদ জোহর শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে ডা. আয়নাল হকের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক