০১ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৫৮ পিএম

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ
ডা. আশিকুর রহমান বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জনের শরীর ৭০ শতাংশ ঝলসে গেছে।

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের নুনিয়ারছাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

দগ্ধদের ভেতর তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে বাকি ৮ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নুনিয়াছড়া ৬নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর কাউন্সিলর বলেন, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে তারা ৬নং ঘাটে আসছিল। হঠাৎ বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জনের শরীর ৭০ শতাংশ ঝলসে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন ট্রলারের মাঝি দুলাল চন্দ্র শীল বলেন, ট্রলারের এক পাশে জেলেদের খাওয়ার জন্য তরকারি গরম করা হচ্ছিল। তখন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কক্সবাজার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক